• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়, বদলি করা কর্মকর্তারা আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। না করলে আগামী ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো.নুরুজ্জামানকে সিআইডিতে, রংপুর ডি—সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ডিএমপিতে এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল