• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জমির বিরোধে মামা কুপিয়ে হত্যা করল ভাগিনাকে, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
বরিশাল জমির বিরোধে মামা কুপিয়ে হত্যা করল ভাগিনাকে, আটক ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলামের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সৎ মামাতো ভাই সুরুজের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে কামরুলের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও সুরুজের ছেলে মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা কামরুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা-ভাগিনার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল