• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বেবী বেগম (৬৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক বেবী বেগম নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকায় বেবী বেগমের দুইতলা বাসায় অভিযান করা হয়। এ সময় নিচতলার একটি শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত ৪৩ বোতল উইনকেরে ও ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করে আসামী বেবী বেগমকে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল নগরীর চিহিৃত মাদক বিক্রেতা বেবী বেগমের আগে মাদকের বেশ কয়েকটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজায় দন্ডিত হয়েছিলেন। পরে উচ্চাদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল