• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ পিতা কে ডিবি’র হাতে ধরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মেম্বার প্রার্থী রনি খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ১৪:০১ অপরাহ্ণ
নিজ পিতা কে ডিবি’র হাতে ধরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মেম্বার প্রার্থী রনি খাঁন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ফিরোজ খান (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

‎গতকাল ২৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার ফিরোজ খানের নিজ বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি তালতলী বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. রনি খানের বাবা, যিনি চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী।

‎ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় ফিরোজ খানের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফিরোজ খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

মেম্বার পদপ্রার্থী রনি খান বলেন, আমার পিতাকে আমি নিজেই ডিবি পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছি। সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য আমি আমার পিতাকে ধরিয়ে দিয়েছি। আমি চাই আমার এই ০৭নং ওয়ার্ড মাদক মুক্ত থাকবে সেই লক্ষ্যে আমি কাজ করতেছি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল