• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা সিভিল সার্জনের নেতৃত্বেই বরিশাল সদর হাসপাতালের টেন্ডার সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
জেলা সিভিল সার্জনের নেতৃত্বেই বরিশাল সদর হাসপাতালের টেন্ডার সিন্ডিকেট!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :প্রতিষ্ঠানটির প্রধান সাব্বির হোসেনের দাবি, সরকারি ক্রয়বিধির আলোকে যোগ্য নতুন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। কিন্তু বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে আরোপিত কয়েকটি শর্ত সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, “সরকারি গেজেট ও ক্রয়বিধিমালার আলোকে নতুন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকার কথা। কিন্তু দরপত্রে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যা সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে। আমরা মনে করছি, পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই এসব শর্ত যুক্ত করা হয়েছে।”

সাব্বির হোসেনের আরও অভিযোগ, এ বিষয়ে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিতে চাইলে তাঁকে অনলাইনে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। লিখিত অভিযোগ গ্রহণে সিভিল সার্জন অনীহা প্রকাশ করেছেন বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে বরিশালের সিভিল সার্জন ও বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইয়েদুর রহমানের বক্তব্য, বিশেষ কাউকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে দরপত্রে কোনো শর্ত আরোপ করা হয়নি। তাঁর দাবি, দরপত্রের শর্তগুলো পাবলিক প্রকিউরমেন্ট BPPA বিধিমালার আওতাভুক্ত।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল