• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ২৩:০২ অপরাহ্ণ
বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার (০৯ নভেম্বর) সকালে নগরীর বাংলাবাজার এলাকায় মিছিলটি বের করা হয়। বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের তত্বাবধানে এ আনন্দ মিছিল বের হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও দলীয় অন্যান্য সূত্র থেকে জানা গেছে, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের তত্বাবধানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

সোমবার সকালের দিকে নগরীর বাংলাবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের ছবি দেখা গেছে। মিছিলে অংশগ্রহনকারীরা দলীয় নানা শ্লোগান দেয়। তবে মিছিলে কারা উপস্থিত ছিলেন তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দাবী করেছেন, আজকের যে মিছিলের কথা বলা হয়েছে এটা পুরোন একটি ছবি। তবে গতকাল থেকে এ পর্যন্ত নিষিদ্ধ এ সংগঠনের ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল