• ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় সুপারি বাগান থেকে যুবকের উ’ল’ঙ্গ ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
ভোলায় সুপারি বাগান থেকে যুবকের উ’ল’ঙ্গ ম’রদে’হ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের এই সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সেলিম। পরদিন রোববার স্থানীয় এক ব্যক্তি মফিজের সুপারি বাগানে তার উলঙ্গ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তার স্বজনদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল