• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বো’মা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বরিশাল-ঢাকা মহাসড়কে বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বো’মা নিক্ষেপ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বাঁশের চেড়া বোঝাই একটি থামানো ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবরপেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

অপরদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি নামক এলাকার মহাসড়কে গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল