• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ২০:২২ অপরাহ্ণ
বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের দুটি বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। কলেজ দুটি হলো উজিরপুর উপজেলার ‘উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ’ এবং বাবুগঞ্জ উপজেলার ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’। প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি দুটি মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে কলেজ দুটি জাতীয়করণের প্রস্তাব পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, কলেজ জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় বর্তমানে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, সেসব তথ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ধারিত ছকে পৃথকভাবে প্রতিবেদন প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য মাউশিকে অনুরোধ জানানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল