• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে আটক করেন। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের বরিশাল সদর দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মেট্রো ডিবির ইন্সপেক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায়।

এসময় নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের হোটেল সুইডেন প্যালেসের সামনে থেকে মো: ইকবাল হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা।

পুলিশ তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। আটক ইকবাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগার বিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল