• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ জন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর মহানগরীর বিভিন্ন স্থানে চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ৯ জন, অন্যান্য আইনে ৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এতে বিভিন্ন অভিযোগে সর্বমোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল