• ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গ্রেপ্তার ১১ আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:৪৫ অপরাহ্ণ
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গ্রেপ্তার ১১ আইনজীবীর জামিন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ৬ আইনজীবী জামিন পেয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, একই ঘটনায় গ্রেপ্তার পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট টিপু শীল জয়দেব ও অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।

তারা বলেন, পুলিশ রিপোর্ট পর্যন্ত ছয়জন আইনজীবীর জামিন মঞ্জুর হয়েছে। আগের পাঁচজন নারী আইনজীবীসহ সর্বমোট ১১ জন জামিন পেয়েছেন।

জামিন পাওয়া আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট সুলতান মাহমুদ জিদান, অ্যাডভোকেট পার্থ প্রতিম নন্দী, অ্যাডভোকেট শুভ আইচ, অ্যাডভোকেট মশিউর রহমান আবির, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী ও সঞ্জয় কান্তি ন

এর আগে, গত ১৬ আগস্ট একই ঘটনায় গ্রেপ্তার পাঁচ নারী আইনজীবী- অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু ও আয়েশা হেভেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছিলেন। ফলে আজকের আদেশের মধ্য দিয়ে ওই মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জন জামিন পেলেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবন থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে উপস্থিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইস্কান্দার মির্জা হালিশহর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক এবং যীশু রায় চৌধুরী পেশায় সাংবাদিক ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল