• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৫৭ অপরাহ্ণ
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে বলে জানিয়েছে। খবর বিবিসির।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি, আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই প্রণালি ‌‘তার পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে।

এর আগে কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ঠিক কী পরিমাণ সামুদ্রিক যান চলাচল করেছে তা স্পষ্ট নয়।

আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যুতা’র জন্য অভিযুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ‘তথাকথিত অবরোধ’ জলপথে ডাকাতির শামিল।

ইরান এর আগেই জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখে, তবে তারা এই প্রণালি বন্ধ করে দেবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল