• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী‌ নিষিদ্ধ আ. লীগের সাবেক দুই এমপির বাসায় হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
পটুয়াখালী‌ নিষিদ্ধ আ. লীগের সাবেক দুই এমপির বাসায় হামলা ও ভাঙচুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে জেলার কলাপাড়া উপজেলা শহরে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা দুই বাসায় হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাসায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

এদিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এস এম রাকিবুল আহসান ও সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের বাসায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারা দুজনই কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

হামলা ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার রাতে পটুয়াখালী-১ (সদর) আসনের সাবেক দুই সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছা ও আফজাল হোসেনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে তিন দিনে পটুয়াখালী জেলার সাবেক চার সংসদ সদস্যের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল