• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলটি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্ট্যাটাসে এনসিপি নেতা লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে- “মুঝে বাঁচাও, বাঁচাও!”

তিনি আরও লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়- এটাই প্রকৃতির বিচার!’

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল