• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তিত তারিখে আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৬, শুক্র, শনি ও রবিবার মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সব মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সংশ্লিষ্টদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল