• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  : বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মামুন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন হাওলাদার মুলাদী পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী মোহাম্মদ শাহজাহান হাওলাদার এবং মায়ের নাম পেয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মামুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল