• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিতি: বরিশালে দুই ভূমি কর্মচারী স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২০ অপরাহ্ণ
কর্মস্থলে অনুপস্থিতি: বরিশালে দুই ভূমি কর্মচারী স্ট্যান্ড রিলিজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: কর্মস্থলে নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকার অভিযোগে বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে তাৎক্ষণিক বদলিপূর্বক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করেছে জেলা প্রশাসন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ উক্ত অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে অনুপস্থিত পান।

​পরবর্তীকালে বিকেলে জারি করা এক অফিস আদেশে শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলিপূর্বক তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হয়।

​বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও সময়ানুবর্তিতা লঙ্ঘনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। সেবার মান ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে জেলার বিভিন্ন ভূমি অফিসে জেলা প্রশাসনের এই আকস্মিক পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল