• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ঢাকা মিরপুর থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে।

নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে জুঁই। গতকাল রোববার সকালে স্বজনদের সঙ্গে বরগুনার পাশ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার না জানা কিশোরী জুঁই হঠাৎ করেই জোয়ারের তীব্র তোড়ে নদীর গভীরে তলিয়ে যায়। ওই সময় সাথে থাকা স্বজন ও স্থানীয়রা চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে আজ (১৭) আগস্ট সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড়ে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জুঁইয়ের বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল