• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ ৩ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  মাহদীসহ ৩ নেতা আটক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আ’ট’ক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ সেখানে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আ’ট’ক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে আ’ট’ক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মা’ম’লা করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল