
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদক::বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োচিত পদক্ষেপ ও প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। একই সাথে আটক চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে এসিল্যান্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে ‘এমভি মহিউদ্দিন অ্যান্ড ফারিয়া’ নামের একটি বাল্কহেড ও একটি লোড ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু উত্তোলনে জড়িত রাজিব হোসেন রুবেল,বশির,রাজিব শিকদার এবং কালাম ঘড়ামিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় ড্রেজারের মালিকদের কাউকে পাওয়া যায়নি। তবে প্রশাসন জানিয়েছে,অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন রোধে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।