নিজস্ব প্রতিবেদক : বিএমপি কাউনিয়া থানার এসআই/জ্যোতির্ময় এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯-০৭-২০২৬ খ্রি. রাত ২২:১৫ ঘটিকায় বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউপি’র চূড়ামন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে অভিযুক্ত ১) মোঃ শাহীন রাঢ়ী (৩৮), পিতা- মৃত. জালাল রাঢ়ী, মাতা- মৃত. নিলুফা বেগম, সাং- রামকাঠি, রাঢ়ী বাড়ী, ০৫নং ওয়ার্ড, শায়েস্তাবাদ ইউপি, থানা- কাউনিয়া, জেলা- বরিশালের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।