• ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি কাউ‌নিয়া থানার অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আট/ক ০৩ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
বিএমপি কাউ‌নিয়া থানার অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আট/ক ০৩ জন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::বিএমপি কাউ‌নিয়া থানার অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ০১নং ওয়ার্ড জোড়া কবর পাসপোর্ট গলিতে অভিযুক্ত রাব্বি বেপারী এর ভাড়াটিয়া বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অভিযুক্ত ১। রাব্বি বেপারী (২৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোসাঃ রিনা বেগম, সাং- পাসপোর্ট গলি, জোড়া কবর, বিসিসি ০১ নং ওয়ার্ড ২। মোঃ গোলাম রাব্বি (২২), পিতা-মোঃ আনিস কবিরাজ, মাতা-মোসাঃ রানী বেগম, সাং-কাউনিয়া হাউজিং, কাউনিয়া সরকারী কলেজের উত্তর পাশে জনৈক মোঃ মোস্তফা মিয়ার বাসার ভাড়াটিয়া, বিসিসি ০৩ নং ওয়ার্ড ৩। শারমীন আক্তার (২৭), স্বামী-রাব্বি বেপারী, সাং- পাসপোর্ট গলি, জোড়া কবর, বিসিসি ০১ নং ওয়ার্ড, সর্ব থানা- কাউনিয়া, জেলা- বরিশালদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল