• ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি কাউনিয়া থানার অভিযানে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ণ
বিএমপি কাউনিয়া থানার অভিযানে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সনজীত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৯-০৭-২০২৬ খ্রি. তারিখ রাত ২০:০০ ঘটিকায় বিএমপি কাউনিয়া থানাধীন ২নং ওয়ার্ড, কাউনিয়া প্রধান সড়ক আকন ভিলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) জীবন চন্দ্র শীল (২১), পিতা- মৃত নারায়ন চন্দ্র শীল, সাং- ঝাটিবুনিয়া, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- আকন ভিলা (বিপ্লবের বাসা), ০২ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশালে’র হেফাজত হতে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬২৩০/- টাকা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল