• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ০০:৫১ পূর্বাহ্ণ
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো: জাহিদ হাসান এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬-০৭-২০২৬ খ্রি. রাত ২০:৫০ ঘটিকায় কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুর, ০৫ নং ওয়ার্ডস্থ ডা: জিয়াউল হাসানের বাসার ভাড়াটিয়া মো: কামাল ফরাজীর বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১) মো: কামাল ফরাজী (৩৬), পিতা- মৃত ফরিদ ফরাজী, মাতা- মমতাজ বেগম, স্থায়ী সাং- আমানতগঞ্জ, ইসলামীয়া কলেজের সামনে, ০৪ নং ওয়ার্ড, বিসিসি, থানা- কাউনিয়া, জেলা- বরিশালে’র হেফাজত হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল