• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি’র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
বিএমপি’র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: আজ ৬ জুলাই বিএমপি’র কোতোয়ালি মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর মানবিক পুলিশ কমিশনার
মোঃ আশিক সাঈদ।
পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম, অফিসার-ফোর্সের শৃঙ্খলা, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি মাদক, জুয়া, অনলাইন জুয়া, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, চুরি, দস্যুতা, ইভটিজিং, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বইতে নোট করেন।
এ সময় তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং দ্রুত তাদের কে প্রত্যাশিত সেবা প্রদানের জন্য থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মোঃ আল মামুন উল ইসলাম সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল