নিজস্ব প্রতিবেদক:;বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একটি ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি জড়িতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৫ জুন ২০২৬, রাত ২:৩০ মিনিটে বরিশালের শায়েস্তাবাদ জুনাহার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের প্রত্যক্ষ সহায়তায় এবং বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব আজহারুল ইসলামের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ভাঙন রোধ এবং সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।