নিজস্ব প্রতিবেদক : বরিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।