• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
পিরোজপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় শাপলা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে তিন মাসের কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া (৩৭) ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুল আলম(৪৮)।

জানা গেছে, কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া নিজে প্যারামেডিকেল ডিগ্রিধারী দাবি করে প্রতি মঙ্গলবার সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় এ দণ্ডাদেশ দেন আদালত।

মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অপচিকিৎসা রোধে এ অভিযান চলমান থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল