• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাইর চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ২৩:২৮ অপরাহ্ণ
চরমোনাইর চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় অমনি ওরফে রমেস নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ১৬ জুন) বিকেল ৩ টার দিকে ইউনিয়নের গীলাতলী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

এরআগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের মাদক কারবারে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছিলেন রমেস। সুবিধা করতে না পেরে শুক্রবার রাতে তাকে মাদক (ইয়াবা) খাইয়ে ম্যানেজ করার চেষ্টা চালান জাকির। এতে তিনি রাজি না হওয়ায় পরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে রমেসকে কুপিয়ে হত্যাচেষ্টা চালান জাকির। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে রমেসকে কুপিয়ে জখম করে পালিয়ে যান জাকির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় এজাহার জমা দেন আহতের বড় ভাই অপূর্ব বারৈ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম বলেন- যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় জাকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল