নিজস্ব প্রতিবেদক::আজ ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ টায় সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) জনাব মো: মশিয়ার রহমান বিএমপি’র এয়ারপোর্ট থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে নোট করেন।
এ সময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব মো: মিজানুর রহমান , ইন্সপেক্টর তদন্ত জনাব সুমন কুমার আইচ সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ ।