• ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ণ
মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) কর্মকর্তারা বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকাগুলো পরিদর্শন করেছেন।

শনিবার ( ১৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পত্রিকা অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় কর্মকর্তারা নগরীর পুলিশ লাইন রোডের এন হোসেন গলিতে দৈনিক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকার কার্যক্রম ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, অডিটর মো. সাজেদুর রহমান। এসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, দেশের গণমাধ্যমের জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরে মতবাদ পত্রিকা হাতে নিয়ে ফটোশেসন করেন তাঁরা

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল