• ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি কাউনিয়া থানার অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ২২:৪৭ অপরাহ্ণ
বিএমপি কাউনিয়া থানার অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সনজীত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৭-০৬-২০২৬ খ্রি. তারিখ রাত ০৯:১৫ ঘটিকায় বিএমপি কাউনিয়া থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ ভাটিখানা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ রাসেল হাওলাদার (২৯), পিতা- মৃত কামাল হাওলাদার, সাং- কাউনিয়া ব্রাঞ্চ রোড, ০৭ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা-বরিশালে’র হেফাজত হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল