• ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
বরিশালে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে অপু সিকদার (৩৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাতে মেঘনা নদীর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ অপু সিকদার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার বাবুল সিকদারের ছেলে।

আহত আলমগীর হোসেন (৩০) একই ইউনিয়নের ইব্রাহিম সিকদারের ছেলে।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রলারে চারজন শ্রমিক হরিনাথপুরের উদ্দেশ্যে রওনা দেন। ট্রলারটি মেঘনা নদীর দুর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে ট্রলারে বজ্রপাত হলে অপু সিকদার নদীতে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও জানান, আহত আলমগীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নৌ-পুলিশের এ কর্মকর্তা বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি। পরিস্থিতি অনুকূলে এলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল