• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
বরিশালে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করা অবস্থায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তানভীর খান ওই এলাকার ওয়াসিম খানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে সে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভীন সেতু তাকে মৃত বলে ঘোষণা করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল