• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ওষুধের স্টোর রুমে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৬, ২২:৪১ অপরাহ্ণ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ওষুধের স্টোর রুমে আগুন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোর রুমে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হঠাৎ করে হাসপাতালের নিচতলার স্টোর রুমে ধোঁয়া বের হতে দেখেন। আগুন লাগার আতঙ্কে ডাক-চিৎকার শুরু করেন রোগী ও স্বজনেরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া উড়ছে। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে কারণ জানতে তদন্ত চলছে।’

হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, আগুনে স্টোর রুমের কিছু ওষুধ এবং ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত করে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল