• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ফুটপাত দখলকারী প্রতিষ্ঠান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ফুটপাত দখলকারী প্রতিষ্ঠান উচ্ছেদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ব্যবসা-প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত দখল করায় সেটি উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল