• ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের চরবাড়িয়ায় স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ২২:৪৩ অপরাহ্ণ
বরিশালের চরবাড়িয়ায় স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে বাচ্চু চকিদারের ছেলে বউয়ের সাথে অভিমান করে বিষাক্ত পিঁপড়ার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়,  নগরীর ভাটিখানার বাসিন্দা আইরিনের সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় বাবু।

বাবু জানতে পারে আইরিনের আগে একটা বিয়ে ছিল সেই বিয়ে নিয়ে পারিবারিক কলহের বিরোধী সৃষ্টি হয়। আর এসব অভিমানে গতকাল সন্ধ্যায় রাগ করে বিষাক্ত পিঁপড়ার ওষুধ খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে  বাবু।

পরে স্থানীযরা উদ্ধার করে  শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার  সকালে তিনি মৃত্যু হয়।  এই ঘটনা সঠিক তদন্তের  দাবি জানিয়েছে   এলাকার সাধারণ জনগণ ও নিহতের পরিবার।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল