• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া ঢাকার দক্ষিণখান থানার কাওলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তবে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসুতি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়। পরে মানিক মিয়ার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল