• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের দপদপিয়া সেতু এখন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
বরিশালের দপদপিয়া সেতু এখন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গুরুত্বপূর্ণ দপদপিয়া সেতু এখন সাধারণ মানুষের জন্য যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুটির যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করছেন পথচারী, যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সেতুর বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও গর্ত এতটাই বড় যে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।

ব্যস্ততম এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুর ক্ষতিগ্রস্ত অংশগুলো যথাযথভাবে সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

চলাচল করা একাধিক ড্রাইভার বলেন, দপদপিয়া সেতু বরিশালের যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এই সেতু ব্যবহার করেন। অথচ সেতুর এমন বেহাল অবস্থায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।

তাদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই সেতুটির ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হোক। পাশাপাশি সেতুটির সার্বিক অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহলের দাবি, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল