• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২২:১৪ অপরাহ্ণ
বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ২১ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

আজ বৃহস্পতিবার বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ১৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল