• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
বরিশালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহতের মা ডালিয়া বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হানিফ আকনের ছেলে কাওসার আকন (৪৫), উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের ছেলে নোমান পন্ডিত (৩৫), দক্ষিণ বালিয়াতলী গ্রামের আক্তার ওরফে নান্নু সরদারের ছেলে আজিজুল সরদার (২৭), আলী ঘরামীর ছেলে শাহাবুদ্দিন ঘরামীসহ সাতজনকে আসামি করা হয়েছে।

নিহত আল আমিন হাওলাদার উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

স্বজনদের দাবি, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে আল আমিনকে উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যুবক হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল