• ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়া থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০০:২০ পূর্বাহ্ণ
কাউনিয়া থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ০৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার স্যারের দিকনির্দেশনায় কাউনিয়া থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে অদ্য ইং ১৪/০৫/২০২৬ তারিখ সময় ১৮:৩০ ঘটিকায় কাউনিয়া থানার বিসিসি ০৪নং ওয়ার্ড ভাটিখানা পান্থ সড়কের উত্তর পাশে মেসার্স শাহিনা ফ্যাশন এ্যান্ড স্টেশনারি নামক বন্ধ দোকানের সামনে পাকা রাস্তা হতে ৫০ পিস ইয়াবা সহ আসামী দূর্জয় মজুমদার(১৯), পিতা- অঞ্জন মজুমদার, সাং- ভাটিখানা, ০৪নং ওয়ার্ড, বিসিসি, কাউনিয়া কে গ্রেফতার করা হয়।এবংএকই তারিখ সময়-১৯:৩৫ ঘটিকায় কাউনিয়া থানার বিসিসি ০৪নং ওয়ার্ড আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড হাজী মোশারেফ হোসেন ( হাজী বিরিয়ানির মালিক) এর বাড়ির ভাড়াটিয়া তথা গ্রেফতারকৃত আসামী মোসা: শাহানা ও পলাতক আসামী মো: শাহাদাতের বসত ঘর হতে গ্রেফতারকৃত আসামী ১। মো: রমজান হাওলাদার(২৪), পিতা- মৃত সৈজদ্দিন হাওলাদার, সাং- ভাটিখানা, ০৭নং ওয়ার্ড, বিসিসি, কাউনিয়া এর প্যান্টের পকেট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় ও একই ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত আসামী ২। মোসা: শাহানা (১৯), স্বামী – শাহাদাত হোসেন, সাং- বিসিসি, ০৪নং ওয়ার্ড, কাউনিয়া এর নিকট হতে ১৯৬ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ ১৪,৯৬৫/- টাকা উদ্ধার করা হয়। আসামী মোসা: শাহানা এর স্বামী / ৩নং আসামী মো: শাহাদাত হোসেন (২০), পিতা- মো: সেলিম চকিদার, মাতা- রুমা বেগম, সাং-বিসিসি ০৪নং ওয়ার্ড, কাউনিয়া পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল