নিজস্ব প্রতিবেদক : কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৩ মে ২০২৬ ইং তারিখ বিকাল সোয়া ৪ টার সময় কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরীর ২নং ওয়ার্ডস্থ কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়া ১ম গলির বাসিন্দা নজরুল ইসলাম এর ছেলে মোঃ সবুজ মৃধা, মোঃ ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী @আলিফ, মৃত ছরোয়ার হোসেন এর ছেলে ইকরাম হোসেন তাইম।
কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির খবর জানতে পেরে নগরীর আজ বুধবার (১৩ মে ২০২৬ ইং) তারিখ বিকাল সোয়া ৪ টার সময় কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরীর ২নং ওয়ার্ডস্থ কমিশনার গলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, আজ বিকেলে ১৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কাউনিয়া থানা পুলিশ মাদকসহ সব ধরনের অবৈধ ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযানে তৎপর রয়েছেন।