• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে: চরমোনাই পীর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুরে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ভালো লক্ষণ না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার নাম দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে, এই চুক্তিকে বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করছি।

ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির আলোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ইউনুস খাঁন, যুব আন্দোলন জেলা সভাপতি ইসমাঈল সিরাজী, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডা. নাছির আহমেদ প্রমুখ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল