• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, এ বছর পরীক্ষার্থী ৮১৮৩১ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, এ বছর পরীক্ষার্থী ৮১৮৩১ জন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও আজ শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এ বছর বরিশাল বোর্ডের আওতায় মোট ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন।

পরীক্ষা শুরুর আগে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও কিছু কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে শিক্ষার্থীদের শরীর তল্লাশি এবং কড়াকড়ি নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

সংশ্লিষ্টরা আশা করছেন, সব চ্যালেঞ্জ কাটিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা সম্পন্ন হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল