• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গোয়েন্দা অভিযানে পিকআপভর্তি ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
বরিশালে গোয়েন্দা অভিযানে পিকআপভর্তি ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে পিকআপ ভর্তি ১৫ ব্যারেল পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। অবৈধভাবে মজুতের জন্য এসব জ্বালানি তেল সরিয়ে নেওয়া হচ্ছি বলে জানায় সংস্থাটি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরিকল বন্দর এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা ওই পিকআপের পিছু নেয়। পরে উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুতের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে, ২৪শ লিটার ডিজেল, ছয়শ লিটার অকটেন ও দুইশ লিটার পেট্রোল।

একই পিকআপ থেকে নামানো পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা।

এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হাসান রাসেল বলেন, এখনো ওই এলাকায় অভিযান চলছে। সেখানে পুলিশ রয়েছে। অভিযান শেষে জব্দকৃত তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল