• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারেও চলছে ভোট উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
কারাগারেও চলছে ভোট উৎসব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : সারা দেশে বইছে ভোটের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় মুখিয়ে আছে সাধারণ মানুষ। এরই মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দিরা। গত ৩ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন কারাগারে শুরু হয়েছে তাদের ভোটগ্রহণ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রতিটি কারাগারে আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে গিয়ে বন্দিরা গোপন ব্যালটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

কারা সূত্র জানায়, গত পাঁচ দিনে কারাগার থেকে মোট ৪ হাজার ৫৩৮ জন বন্দি ভোট দিয়েছেন।

এর মধ্যে প্রথম দিন ৩ ফেব্রুয়ারি ভোট দেন ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, শুক্রবার ৪২০ জন এবং আজ শনিবার ৪৭১ জন ভোট দিয়েছেন।

জানা গেছে, দেশের ৭৫টি কারাগারে থাকা মোট ৮৬ হাজার ৩০০ বন্দির মধ্যে ৬ হাজার ২৪০ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে ৫ হাজার ৯২০ জনকে। অনুমোদিতদের মধ্যে এখন পর্যন্ত ৪ হাজার ৬৭ জনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বাকি বন্দিদের ভোট গ্রহণ দু-এক দিনের মধ্যেই শেষ করে ব্যালটগুলো নির্বাচন কমিশনের কার্যালয়ে পাঠানো হবে বলে কারা সূত্র জানিয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল