• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ২২:২১ অপরাহ্ণ
প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল