• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে খ্রি*ষ্টা*ন প*ল্লি*তে গভীর রাতে হা*মলা, ভা*ঙ*চুর ও অ*গ্নি সংযো*গসহ ছাগল লু*টের অভি*যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ২৩:০২ অপরাহ্ণ
উজিরপুরে খ্রি*ষ্টা*ন প*ল্লি*তে গভীর রাতে হা*মলা, ভা*ঙ*চুর ও অ*গ্নি সংযো*গসহ ছাগল লু*টের অভি*যোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিষ্টান পল্লিতে গভীর রাতে প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিতপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাযায়, সোমবার ১ জুলাই রাত দুইটার দিকে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের জহলাল বিশ্বাসের কন্যা অথরা বাড়ৈ (৩০) জানান, তিনি রাতে একা বাড়িতে ছিলেন এ সময় চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের প্রধান দরজায় দুর্বৃত্তের আঘাত করে।

এ সময় তিনি ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ির পিছনের ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ১৮ টি ছাগল লুট করে নেয়।ওই রাতেই তার পেঁপে বাগানে প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় দুর্বৃত্তরা একটি বাটন মোবাইল ফোন ফেলে যায়। যাহার মধ্যে একটি সিম নম্বর ০১৮৬২-৯২৮৯৬০ পাওয়া যায়।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল